নিজস্ব প্রতিনিধি, লাকসাম।
সাধারণ শিক্ষার্থী ফোরামের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের স্মরনে বৃক্ষরোপণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৬ই আগষ্ট শুক্রবার সকাল থেকে লাকসাম নফ সরকারি কলেজের শহীদ মিনার পরিষ্কারের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। শহীদ মিনার পরিষ্কার শেষে শহীদ মিনারের পাশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৮জন শিক্ষার্থীদের নামে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেয়া মোনাজাত করা হয়।
তাদের সাথে কথা বলে জানা গিয়েছে আগামী ১সপ্তাহের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকটি শিক্ষার্থীদের নামে একটি করে প্রায় ২৪০+ গাছ রোপন করবে৷
অবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব- মাইনুল হেলাল।
এছাড়াও শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল জাহিদ, মোহন সাইদুল, রাকিবুল ইসলাম, সুমাইয়া আলী, আকলিমা, জেসমিন সহ প্রমুখ।

0 Comments